ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা—প্রাণ গেল এক নারী যাত্রীর।
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন ছেড়ে দেওয়ার পর দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে এক নারী (রাবেয়া খাতুন-৩৭) যাত্রী পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা ও এক হাত গুরুতরভাবে কাটা পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ট্রেনটি হুইসেল দিয়ে স্টেশন ছাড়ার পর ওই নারী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে কর্তব্যরত গার্ড দ্রুত লোকোমোটিভ মাস্টারকে (LM) জানান। এরপর LM দ্রুত ট্রেনটি থামানোর চেষ্টা করেন এবং প্রায় ১০ সেকেন্ডের মধ্যে ট্রেনটি দাঁড় করাতে সক্ষম হন।
কিন্তু ততক্ষণে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয়রা দ্রুত আহত নারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে পাঠানো হয়। কিন্তু যশোর যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
একটি মুহূর্তের তাড়াহুড়ো, শেষ হয়ে যেতে পারে একটি জীবন।
ট্রেন চলতে শুরু করলে কখনোই দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করবেন না।
পরের ট্রেনের জন্য অপেক্ষা করা যায়—কিন্তু হারানো জীবন আর ফিরে পাওয়া যায় না।
নিরাপদে চলুন, নিরাপদে ফিরুন।
TrainS Of Rajbari