Back to News
Admin1 min read
Service Alerts
এখন থেকে আর থাকছে না সেই সর্বনিম্ন ৫ টাকা ভাড়া। নাম পরিবর্তন হচ্ছে লোকাল শাটল, রাজবাড়ী মেইল ও ভাটিয়াপাড়া মেইলের
Share:
নাম পরিবর্তন হচ্ছে লোকাল শাটল, রাজবাড়ী মেইল ও ভাটিয়াপাড়া মেইলের
রাজবাড়ী অঞ্চলের কয়েকটি লোকাল ট্রেনের নাম ও নম্বরে পরিবর্তন আসছে। নতুন নামকরণ অনুযায়ী—
১৩৭/১৩৮/১৩৯/১৪০/১৪১ গোয়ালন্দ/পোড়াদহ কমিউটার
১০১/১০২/১০৩/১০৪/১০৫/১০৬ রাজবাড়ী/ভাটিয়াপাড়া কমিউটার
অর্থাৎ, প্রচলিত লোকাল শাটল, রাজবাড়ী মেইল ও ভাটিয়াপাড়া মেইল নামে আর ট্রেনগুলো চলবে না।
ভাড়াতেও বড় পরিবর্তন
এখন থেকে আর থাকছে না সেই সর্বনিম্ন ৫ টাকা ভাড়া।
সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা
সর্বোচ্চ ভাড়া: ৪৫ টাকা
নতুন নাম, নতুন ট্রেন নম্বর ও নতুন ভাড়া কাঠামো—রাজবাড়ী অঞ্চলের যাত্রীদের জন্য আসছে পরিবর্তন।
কার্যকর ১১ আগষ্ট ২০২৬ ইং থেকে।
TrainS Of Rajbari
তথ্যের সাথে মানুষের পাশে
www.trainsofrajbari.com