কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ বিক্ষোভে প্রায় ২ ঘণ্টা আটকে ছিল সুন্দরবন এক্সপ্রেস
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে যাত্রী ও স্থানীয়রা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন। এতে ঢাকা ও পোড়াদহ রুটে ট্রেন চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ (শনিবার, ২৫ জুলাই) বেলা ১২টার দিকে কোর্টস্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।আহতদের অভিযোগ, বেলা ১২টা ২০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস কোর্টস্টেশনে পৌঁছালে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশে অসুস্থ মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে গেলে এক স্টাফ বাঁধা দেন। এসময় ওই স্টাফ তার মাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে বগির ভেতরে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে ছুরিকাঘাত করেন।